Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বিটিআরসির অনুমোদন ছাড়া জিপিএস ট্র্যাকার বাণিজ্য, গ্রেফতার ৩
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিআরসির অনুমোদন ছাড়া জিপিএস ট্র্যাকার বাণিজ্য, গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৪ ২০:৩০

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কর্তৃপক্ষের (বিটিআরসি) লাইসেন্স ও সরকারি অনুমোদন ছাড়া জিপিএস ট্র্যাকার, ট্রেসলক জিপিএস ট্র্যাকার, মোটোলক রিমোর্ট ও ফ্রিকোয়েন্সি যন্ত্র সামগ্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজধানীর মিরপুর মডেল থানা ও শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (১৪ মে) তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন হলেন— মাকসুদুল (৩৭), রহিম উদ্দিন (২৩) ও রহিম উদ্দিন (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৬৫টি জিপিএস ট্র্যাকার, ১৪০টি ট্রেসলক ট্র্যাকার, ১৯টি রিলে, পাঁচটি মোটোলক রিমোট ও ১৪টি সিম উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম জে সোহেল জানান, গ্রেফতার তিনজন দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অবৈধভাবে ভেহিকল ট্র্যাকিং সার্ভিস (ভিটিএস) সেবা দিয়ে আসছিল। তারা এ পর্যন্ত সরকারের প্রায় ১১ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন। তাদের নামে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বুধবার (১৫ মে) র‌্যাব ১০-এর ফেসবুক পেজে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন স্বীকার করেছেন, তারা বিটিআরসির লাইসেন্স বা প্রয়োজনীয় কারিগরি গ্রহণযোগ্যতা সনদ বা অনাপত্তিপত্র বা সরকারি কোনো ধরনের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছে ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস (ভিটিএস) দিয়ে আসছিল।

সারাবাংলা/ইএইচটি/টিআর

জিপিএস ট্র্যাকার বিটিআরসি র‍্যাব-১০

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর