Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু
Tuesday 05 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৪ ১২:২৭

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে আনুমানিক ১২ বছরের অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্যান্টনমেন্ট সেনা মালঞ্চ রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি উপরিদর্শক (এসআই) তারা মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে সেনা মালঞ্চ গেটের পাশের রেললাইনে পঞ্চগড় এক্সপ্রেস নামে একটি চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ওই কিশোর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ওই কিশোর ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিল সেখান থেকে নিচে পড়ে গেছে। তার পরনে ছিল লাল সাদা রংয়ের গেঞ্জি ও হাফপ্যান্ট। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

কিশোরের মৃত্যু চলন্ত ট্রেন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর