Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
রাইসিকে বহনকারী দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের সন্ধান মিলেছে
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাইসিকে বহনকারী দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের সন্ধান মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৪ ০৯:০৫

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের সন্ধান মিলেছে। বেশ কয়েকটি ইরানিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, রেড ক্রিসেন্টের উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন।

তবে হেলিক্প্টারে থাকা ইরানের প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। খবর: আল জাজিরা।

ইরানিয়ান রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, তাদের উদ্ধারকারী দলের সদস্যরা প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী দুর্ঘটনাকবলিত হেলিক্প্টারটি খুঁজে পেয়েছে। ঘটনাস্থলে তারা কাজ করছেন। বিবৃতিতে এর বেশি কিছু জানানো হয়নি।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার মধ্যে গতকাল রোববার ‘দুর্ঘটনার’ কবলে পড়ে। ঘটনার পর থেকেই অনুসন্ধান চলছে। তবে এখনও প্রেসিডেন্টের অবস্থান সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পূর্ব আজারবাইজানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জোফা অঞ্চলে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানও হেলিকপ্টারটিতে ছিলেন।

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ভারজাগান শহরের কাছে ডিজমারের পাহাড়ি বনাঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। পররাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় কর্মকর্তারা রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন। তারা পূর্ব আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।

তাসনিম বার্তা সংস্থা জানায়, কাফেলায় তিনটি হেলিকপ্টার ছিল এবং বাকি দু’টি নিরাপদভাবে তাদের গন্তব্যে পৌঁছেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর