Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
প্রতিবেশীর ঘুষিতে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু
Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবেশীর ঘুষিতে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ১৬:০৮

ঢাকা: রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে প্রতিবেশীর ঘুষিতে মায়ের কোলে থাকা ২০ দিনের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম কবির হোসেন।

বুধবার (২২ মে) সকাল সাড়ে ৭টায় নবোদয় বাজারের পিছনের ছয় নম্বর রোডের একটি ভ্যানের ওপর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মাধব চৌধুরী সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবোদয় হাউজিংয়ে মৃত শিশুর মা মিতু বেগম শিশুটিকে কোলে নিয়ে প্রতিবেশীর সঙ্গে মারামারি করেন। এ সময় প্রতিবেশীর ঘুষিতে শিশু কবির হোসেন আহত হয় এবং নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে আজ ভোরে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি মারা যায়।

তিনি জানান, খবর পেয়ে সকালে ওই বাসার সামনে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠানো হয়।

শিশুটির বাবা আব্দুস সাত্তার জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা গ্রামে। তিনি নবোদয় বাজারের পিছনে ৬ নম্বর রোডে ভাড়া থাকেন। তিনি রিকশাচলক এবং তার স্ত্রী মিতু বেগম গৃহিনী। তিন মেয়ে পাঁচ ছেলের মধ্যে কবির ছিল ছোট।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় প্রতিবেশী হীরার ছেলের সঙ্গে আমার তিন বছর বয়সী ছেলের ঝগড়া হয়। হীরা ও তার বোন জামাই রুবেল আমার ছেলেকে মারধর করতে থাকে। পরে আমার ছেলে-মেয়ে ও স্ত্রী এগিয়ে গেলে তাদেরও মারধর করে। এক পর্যায়ে কোলে থাকা শিশু কবিরের নাকে মুখে ঘুষি মারে হীরা। পরে রক্তাক্ত অবস্থায় শিশু ছেলেকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসি। বাসাতেই ভোরে মারা যায় কবির।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

আদাবর টপ নিউজ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর