Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নেশার টাকা না পেয়ে অভিমানে যুবকের আত্মহত্যা
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেশার টাকা না পেয়ে অভিমানে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৪ ১৮:৩৩

ঢাকা: রাজধানীর ওয়ারীতে নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে অরিত্র সাহা (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১টার দিকে ওয়ারী যোগীনগর এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

অরিত্র সাহা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বারদীবাজার এলাকার শম্ভু সাহার ছেলে। বর্তমানে ওয়ারী যোগীনগর হাজী সালাউদ্দিনের বাড়ির চতুর্থ তলায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি কোনো কাজ করতেন না।

অরিত্র সাহার ভাই লোকনাথ সাহা জানান, তারা যোগীনগরের বাসায় ভাড়া থাকেন। অরিত্র কিছুই করতেন না। নেশাগ্রস্থ ছিল। মাঝে মাঝে নেশার টাকার জন্য মা শিল্পী সাহার সঙ্গে ঝগড়া করতেন। আজ সকালেও মায়ের কাছে টাকা চাইতে থাকে। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ঝগড়া করে রুমের দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকি করা হলেও তিনি দরজা খোলেন না। পরে ওয়ারী থানায় খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, পুলিশ এসে দরজা ভেঙে ফেলে। পরে রুমের ভিতরে গিয়ে দেখে, অরিত্র সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, দুপুরে খবর পেয়ে যোগীনগরের বাসা থেকে দরজা ভেঙে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁসি দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আত্মহত্যা যুবক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর