Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বিএনপি-জামায়াত রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্র করছে: নাছিম
Wednesday 14 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি-জামায়াত রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্র করছে: নাছিম

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৪ ১৭:৫৪

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে। বিএনপি হলো স্বৈরশাসক গোষ্ঠীর দোসর ও ৭৫ এর ঘাতক। এরা এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। এরা জামাতকে সাথে নিয়ে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায়।’

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ মে) কেআইবিতে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মকবুল হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্মরণসভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লড়াই কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি। আমরা ধনী-গরিবের বৈষম্য কমিয়ে বৈষম্যহীন বাংলাদেশ চাই। যারা মূল্যবৃদ্ধি করে ও সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দেয় তাদের বিপক্ষে আমাদের অবস্থান থেকে নজর রাখতে হবে।’

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ও দেশের ক্ষতি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।’

হাজী মকবুল হেসেনের জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মকবুল হোসেন মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তিনি সব সময় উদ্যোগী ও সাহসী মানুষ ছিলেন। তিনি কখন হতাশ হতেন না।’

স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুল হোসেনের ছেলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় স্মরণ সভায় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মজিবুর রহমান স্বপন, আনোয়ারুল আজিম সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম, দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ অনেকে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

টপ নিউজ নাছিম বিএনপি-জামায়াত রাষ্ট্রব্যবস্থা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর