Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয় কেন্দ্র, উপকূল জুড়ে প্রচারণা
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয় কেন্দ্র, উপকূল জুড়ে প্রচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৪ ২২:০৪

ভোলা: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টা থেকে ভোলায় আকাশ মেঘাচ্ছন্ন। পাশাপাশি বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতির পাশাপাশি জেলার সব দফতরে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ভোলার বিচ্ছিন্ন প্রায় ৭০টি চরাঞ্চল থেকে তিন লক্ষাধিক বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনতে প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ৮৬৯টি আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লা।

বিজ্ঞাপন

প্রস্তুতি সভায় জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক করতে সিপিপি ও রেডক্রিসেন্ট সদস্যদের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। সাগরে থাকা সব মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮৬৯টি আশ্রয় কেন্দ্র। এতে আশ্রয় নিতে পারবে প্রায় পাঁচ লাখ ৬৩ হাজার মানুষ।

এছাড়াও প্রস্তুত রয়েছে ১৩ হাজার ৮৬০ জন সিপিপি ও পাঁচ হাজার রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক। বেশি ঝুঁকিতে থাকা চরাঞ্চলের লক্ষাধিক মানুষকে কোস্ট গার্ডের মাধ্যমে মূল ভূখণ্ডে নিরাপদ আশ্রয়ে আনার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি আশ্রয় কেন্দ্রে আসা মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণ-সামগ্রী মজুদ রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে ৯৬টি মেডিকেল টিম।

সারাবাংলা/এমও

উপকূল ঘূর্ণিঝড় রেমাল ভোলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর