Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
পূর্বাচলের লে-আউট সংশোধনের আগে পরিবেশগত দিকে সতর্ক থাকার আহ্বান
Sunday 26 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্বাচলের লে-আউট সংশোধনের আগে পরিবেশগত দিকে সতর্ক থাকার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৪ ২২:২৭

ঢাকা: পূর্বাচলের লে-আউট সংশোধনের আগে পরিবেশগত দিকগুলোর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি রাজউককে তার কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে রাজধানীকে টেকসই, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ মে) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার (অব.) এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান বেলার প্রধান নির্বাহী। রাজউক চেয়ারম্যানের কক্ষে এই সাক্ষাতে পরিবেশগত ও অন্যান্য বিষয়ে রাজউক চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজধানীর উন্নয়নে রাজউককে সুদূরপ্রসারী ও দৃষ্টান্তমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। পূর্বাচলের লে-আউট সংশোধনের আগে অবশ্যই পরিবেশগত দিকগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং রাজউককে তার কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে রাজধানীকে টেকসই, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু এক্ষেত্রে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে প্রভাবশালী মহলের উদ্দেশ্য বাস্তবায়ন থেকে বিরত থাকার ব্যাপারে রাজউককে সতর্ক থাকতে হবে।

রাজউক চেয়ারম্যান বলেন, ‘নতুন লে-আউট প্রণয়নের আগে অবশ্যই তুলনামূলক প্রতিবেদন তৈরি করে যাচাই-বাছাই করা হবে। মূল লে-আউটকে পরিবেশগত দিক বিবেচনা পূর্বক জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। রাজউক ঢাকাকে বাসযোগ্য পরিবেশসম্মত নগরী বাস্তবায়নে নানা উদ্যোগ নিয়েছে এবং এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে কেরানীগঞ্জ, পূবাইল ও মতিঝিলে ইকোপার্ক, উদ্যান ও নাগরিক সুবিধার জন্য কমন স্পেস তৈরির নানা প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করেছে রাজউক।’

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ, পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক এবং রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/আরএফ/পিটিএম

পূর্বাচল বেলা লে-আউট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর