Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সাতক্ষীরা সদরে মশিউর, কলারোয়ায় আমিনুল বিজয়ী
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা সদরে মশিউর, কলারোয়ায় আমিনুল বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৪ ২৩:৫৫

সাতক্ষীরা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ভোটে সাতক্ষীরা সদরে মশিউর রহমান বাবু ও কলারোয়ায় আমিনুল ইসলাম লাল্টু চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে) রাতে নিজ নিজ উপজেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মশিউর রহমান বাবু ৩১ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম শওকত হোসেন পেয়েছেন ২৩ হাজার ৪২ ভোট।

এ উপজেলায় আগে থেকেই বিনা প্রতিদ্বন্দিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শামস ইশতিয়াক শোভন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর ইসলাম।

এদিকে কলারোয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টু ৪৭ হাজার ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন লাল্টু পেয়েছেন ৪২ হাজার ৭৪১ ভোট। আমিনুল এ নিয়ে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হলেন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না।

সারাবাংলা/টিআর

উপজেলা নির্বাচন তৃতীয় ধাপের নির্বাচন সাতক্ষীরা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর