Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
রাণীনগরে রাহিদ, আত্রাইয়ে এবাদুর উপজেলা চেয়ারম্যান
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাণীনগরে রাহিদ, আত্রাইয়ে এবাদুর উপজেলা চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৪ ১৭:৫৮

নওগাঁ: রাণীনগর ও আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে যথাক্রমে রাহিদ সরদার ও এবাদুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে বুধবার (২৯ মে) রাত ১১টার দিকে ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। রাণীনগরের উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম এবং আত্রাই উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এ ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাণীনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার। তিনি কাপ-পিরিচ প্রতীকে ২৩ হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান কৈ মাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৪৮ ভোট।

অপরদিকে, আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান ফের নির্বাচিত হয়েছেন। তিনি কৈ মাছ প্রতীকে ২১ হাজার ৪৭৬ ভোট পেয়ে চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান পলাশ জোড়া ফুল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৭৮ ভোট।

এর আগে, ২৯ মে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ওই দুই উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়। এদিন রাণীনগর উপজেলায় ভোট পড়েছে ৪১ দশমিক ৬১ শতাংশ এবং আত্রাই উপজেলায় ৪২ দশমিক ৭৯ শতাংশ।

সারাবাংলা/পিটিএম

আত্রাই উপজেলা নির্বাচন নওগাঁ রাণীনগর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর