Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘ভোটাধিকার না থাকায় শ্রমজীবী মানুষের গুরুত্ব কমেছে’
Thursday 30 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোটাধিকার না থাকায় শ্রমজীবী মানুষের গুরুত্ব কমেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৪ ২০:৩১

ঢাকা: ভোটাধিকার না থাকায় রাজনৈতিক দলগুলোর কাছে শ্রমজীবী মানুষের গুরুত্ব কমেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির দ্বিতীয় জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, ‘কিছু লোকের বেপরোয়া দুর্নীতি আর অকল্পনীয় সম্পদের কারণে আজ অধিকাংশ লোক কষ্টে আছে। রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বেনজীরের মতো ব্যক্তিদের লাগামহীন দুর্নীতির কারণে দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে। দেশে সব জিনিসের দাম বাড়লেও কমেছে শ্রমিকের দাম, কমেছে তাদের শ্রমের দাম। ভোটাধিকার না থাকায় রাজনৈতিক দলের কাছে রিকশা শ্রমিকসহ শ্রমজীবী মানুষের গুরুত্ব কমেছে। শ্রমিকেরা আরও ক্ষমতাহীন, মর্যাদাহীন ও গরিব হয়েছে।’

তিনি বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল রিকশা শ্রমিকদের ব্যবহার করে। কিন্তু তাদের অধিকারের কথা বলে না। এই দূর্মূল্যের বাজারে সবচেয়ে কষ্টে আছে গরমে পোড়া মেহনতি রিকশা শ্রমিকসহ শ্রমজীবী মানুষ। জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে দেশের শ্রমজীবী মেহনতী মানুষকে আজ চরম দুঃসহ জীবন যাপন করতে হচ্ছে। শ্রমিকদের প্রকৃত আয় কমে গেছে। শ্রমিক পরিবারসমূহের খাদ্যগ্রহণ কমে গেছে।’

সাইফুল হক বলেন, ‘দেশের মাত্র ১০টি লুটেরা গোষ্ঠীর অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করলে ২০ লাখ শ্রমিক এবং তাদের পরিবারের উন্নয়ন করা সম্ভব। কিন্তু সরকার সেটা কখনও করবে না। তারা লুটেরা গোষ্ঠীকে লুটপাটের সুযোগ তৈরি করে দেবে, যাতে তারা নির্বিঘ্নে ক্ষমতায় ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারে আর শ্রমীজীব মানুষকে শোষণ করতে পারে। এই দুঃসহ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেদের অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী-মেহনতী মানুষদের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।’

বিজ্ঞাপন

অনতিবিলম্বে রিকশা শ্রমিকদের রেশনিং ব্যবস্থা ও পরিবেশবান্ধব রিকশা প্রচলনের পাশাপাশি বাসস্থান-শিক্ষা-চিকিৎসা সুবিধাসহ শ্রমিকদের ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সাইফুল হক।

বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক এপোলো জামালী, বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহসান বেলাল, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতি সালাউদ্দিন আহমেদ, বিপ্লবী শ্রমিক সংহতির নেতা নুরুল ইসলাম, হাফিজুর রহমান রুবেলসহ অনেকে।

সমাবেশের পর রিকশা শ্রমিকদের একটি বর্ণাঢ্য র‍্যালি তোপখানা রোড, পুরানা পল্টন ও বিজয়নগর ঘুরে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংগঠনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এজেড/এমও

টপ নিউজ ভোটাধিকার শ্রমজীবী শ্রমজীবী মানুষ সাইফুল হক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর