Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের কিস্তি স্থগিত ও সুদ মওকুফের দাবি
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের কিস্তি স্থগিত ও সুদ মওকুফের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৪ ১৪:৫৯

বাগেরহাট: ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে লন্ডভন্ড মোংলাসহ সুন্দরবন উপকূলের মানুষের ঘরবাড়ি। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। পানিতে তলিয়ে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় মৎস্য চাষি ও প্রান্তিক কৃষকরা চরম ক্ষতিগ্রস্তের মুখে পড়েছেন। কারণ প্রায় সবাই ব্যাংক ও বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে ফসল ও মাছ চাষের পেছনে লগ্নি করেন। কিন্তু প্রলয়ংকারি ঝড়ে সব ভেসে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

বিজ্ঞাপন

এ অবস্থায় কিস্তির টাকা আদায় ৬ মাসের জন্য স্থগিত করার দাবিতে সোমবার (৩ জুন) সকালে তারা মানববন্ধন করেছেন স্থানীয়রা। মোংলা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করার পর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

মানববন্ধনে অংশ নেওয়া সত্যজিৎ মন্ডল, জামাল হোসেন, এনামুল সরদার, এরশাদুজ্জামান সেলিমসহ অনেকে বলেন, ‘বিভিন্ন ব্যাংক ও এনজিওর কাছে চড়া সুদে লোন নিয়ে মৎস্য ও কৃষি চাষ করেছিলাম। কিন্তু হঠাৎ ঘূর্ণিঝড় রেমালে লন্ডভন্ড হয়ে যায় সব। রেমালের প্রভাবে পানিতে তলিয়ে যায় কয়েক তিন হাজেরর বেশি মাছের ঘের, ফসলি জমি পানিতে ভেসে যায়। একই সাথে তাদের ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় চরম দুর্দশার কথা চিন্তা করে ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি ছয় মাস স্থগিতের দাবি করেছি।’ এছাড়া তারা লোন নেওয়া টাকার সুদও মওকুফেরও দাবি জানান।

পরে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক ও মাছ চাষিদের দাবির প্রতি একাত্ততা প্রকাশ করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, পৌরসভার কাউন্সিলর মো. শরিফুল ইসলাম, সরোয়ার হোসেন ও সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারদার।

পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।

সারাবাংলা/এমও

এনজিও সংস্থা ক্ষতিগ্রস্ত ঘূর্ণিঝড় রেমাল টপ নিউজ রেমাল সুদ মওকুফ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর