Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘গণতন্ত্র গোরস্থানে, কথা বলার স্বাধীনতা শ্মশানে’
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্র গোরস্থানে, কথা বলার স্বাধীনতা শ্মশানে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৪ ১৫:৪৮

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা একটা প্রতিকূল পরিবেশের মধ্যে বসবাস করছি। ভিন্নমত দমন করা হচ্ছে। যারা সত্য কথা বলছে তাদের স্থান হচ্ছে কারাগারে। তাদেরকে নিপীড়নের শিকার হতে হচ্ছে। এরা গণতন্ত্রকে এমন পরিস্থিতির মধ্যে ফেলতে চায় যে, দেশে গনতন্ত্র বলে কিছু থাকবে না। তাই গণতন্ত্র এখন গোরস্থানে, কথা বলার স্বাধীনতা এখন শ্মশানে।’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মোহাম্মদপুরে ২৯ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের খাবার বিতরণ তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, আজকে সারাদেশের মানুষ মনে করে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীদের কথার ৪ পয়সা দাম নেই। কারণ, তারা সত্য বলেন না।’

তিনি বলেন, ‘এক বিভীষিকাময় পরিবেশের মধ্যে গোটা দেশ। গরিব মানুষ তাদের ফসলি জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন ভালোভাবে বসবাস করার আসায়, বিদেশ থেকে রেমিটেন্স পাবার আসায়। কিন্তু, ১৭ থেকে ১৮ হাজার শ্রমিক যেতে পারেনি। তারা মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে তাদের ঘটি বাটি জমি বিক্রি করে দিয়েছে। কিন্তু যেতে না পেরে কেউ ভৈরব রেল সেতুতে আত্মহত্যা করেছেন, কেউ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন। এটাই সরকারের অবদান। তারা গরিব মানুষকে আরও গরিব করে দিতে চায়। কারণ কেউ যাতে রুখে দাঁড়াতে না পারে।’

রিজভী বলেন, ‘প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। আলুর দাম একমাস আগে ৩০টাকা ছিল। এখন ৫৫ থেকে ৬০ টাকা হয়েছে। একহালি ডিম ৫৫ টাকা, পাড়া মহল্লার মধ্যে ৬০টাকায় বিক্রি হচ্ছে, এক ডজন ডিমের দাম ১৬০টাকা। সরকার যদি নির্বাচিত না হয় জনগণের ভোটে না হয় তাহলে সে সরকার জনগণের স্বার্থ চিন্তা করে না, কল্যাণ কামনা করে না।’

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা

সারাবাংলা/এজেড/এমও

টপ নিউজ বিএনপি রুহুল কবির রিজভী স্বাধীনতা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর