Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
নওগাঁয় বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৪ ২১:৩৭

নওগাঁ: নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেলে পত্নীতলা ও মান্দা উপজেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পত্নীতলা উপজেলার উপজেলার পাটিচড়া ইউনিয়নের নাগরগোলা গ্রামের দিশা মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫৫), একই উপজেলার গাহন গ্রামের আব্দুল হামিদের স্ত্রী মনিকা খাতুন (৩৪) এবং মান্দা উপজেলার ভোলাম গ্রামের ফইমদ্দিন মন্ডলের ছেলে শামসুল আলম (৩৪)।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘উপজেলায় বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়। এসময় বাড়ির পাশে একটি তালগাছে গরু বাধা ছিলো। সেই গরু আনতে গেলে হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আর খাদেমুল ইসলাম মাঠে কাজ করার সময় বৃষ্টি শুরু হলে দৌঁড়ে বাড়িতে আসার সময় বাড়ির পাশে একটি তেঁতুল গাছের নিচে দাঁড়ালে সেখানে বজ্রপাতে তিনিও মারা যায়।‘

এদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘বিকেলে বাড়ির পাশে একটি মাঠে ধানের কাজ করছিলেন নিহত শামসুল আলম। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলে আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

সারাবাংলা/এমও

নওগাঁ বজ্রপাত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর