Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ঈদে বন্ধ থাকবে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে বন্ধ থাকবে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৪ ১৯:৪০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে। এছাড়া আগামী শনিবার (২২ জুন) পর্যন্ত চলাচল করবে না ঢাকা-কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন। তবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতের জন্য চালু থাকছে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট।

ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বৃহস্পতিবার (১৩ জুন) থেকে বুধবার (১৯ জুন) পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকবে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম।

বিজ্ঞাপন

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন মাস্টার নাজমা ইয়াছমিন সোমা জানান, বৃহস্পতিবার (১৩ জুন) থেকে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের ও সাপ্তাহিক ছুটির কারণে ৬ দিন বন্ধ থাকবে শুল্ক স্টেশনের কার্যক্রম। আগামী বুধবার (১৯ জুন) ছুটি শেষ হবে এবং বৃহস্পতিবার (২০ জুন) থেকে পুনরায় রেলযোগের মাধ্যমে আমদানি-রফতানি শুরু হবে।

তিনি আরও জানান, ঈদের সময় ভারতগামী যাত্রীদের খুব একটা চাপ না থাকায় ভারত-বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার (১৩ জুন) থেকে আগামী শনিবার (২২ জুন) পর্যন্ত বন্ধ রাখার যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল করার জন্য চেকপোস্টের কার্যক্রম চালু থাকবে। ঈদের দিনও এ কার্যক্রম খোলা থাকবে। কার্যক্রম চালু রাখার স্বার্থে অতিরিক্ত জনবল দায়িত্ব পালন করবে।

সারাবাংলা/এমও

ঈদ দর্শনা রেলওয়ে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশন পাসপোর্টধারী যাত্রী শুল্ক স্টেশন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর