Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘এমপিদের কাজ শুধু আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়’
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এমপিদের কাজ শুধু আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৪ ১৮:৪১

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি বলেছেন, সংসদ সদস্যদের কাজের পরিধি শুধুমাত্র আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নসহ আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্রোগ্রামে সংসদ সদস্যরা সক্রিয় অংশগ্রহণ করছেন। সেক্ষেত্রে বিভিন্ন বিশেষায়িত বিষয়ে জ্ঞানলাভ ও দক্ষতা বৃদ্ধির জন্য সংসদ সদস্যরা বিআইপিএস আয়োজিত বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে অংশ নিতে পারেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে ‘বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট’ কর্তৃক স্থাপিত বাজেট হেল্পডেস্ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস)’ এর পরিচালনা বোর্ডের সদস্যরা তার সঙ্গে ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের সঞ্চালনায় বাজেট হেল্পডেস্ক বিষয়ক উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রশ্নোত্তর পর্ব মডারেট করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীন মো. নূরুল হক এবং বিপিএটিসি’র রেক্টর সাঈদ মাহবুব খান উপস্থিত ছিলেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিআইপিএস ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও দিক নির্দেশনায় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মাধ্যমে রূপকল্প ২০৪১, ডেল্টা প্লান ২১০০ সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন ভিশন সম্পর্কে আলোচনা করা যেতে পারে।’

তিনি বলেন, ‘বাজেট হেল্প ডেস্ক সংসদ সদস্যদের চাহিদামত দ্রুততম সময়ে বাজেট সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করে আসছে। এখান থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নিয়ে সংসদ সদস্যরা বাজেটের ওপর গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় সক্ষম হচ্ছেন।’

অনুষ্ঠানে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, ফরিদা ইয়াসমিন এমপিসহ সংসদ সদস্যরা, বিআইপিএস’র পরিচালনা বোর্ডের সদস্যরা, ইউরোপীয় ইউনিয়ন, জাতীয় রাজস্ব বোর্ড ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

এমপি কাজের পরিধি টপ নিউজ ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর