Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
তিস্তায় নৌকাডু‌বি: ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তায় নৌকাডু‌বি: ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৪ ২২:০২

কুড়িগ্রাম: কুড়িগ্রামে তিস্তা নদীতে নৌকাডু‌বির ঘটনায় নিখোঁজের তিন‌দিন পর কুলসুম খাতুন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার হ‌য়েছে।

শ‌নিবার (২২ জুন) সকালে উলিপুর উপজেলার বজরা ইউনিয়‌নের জিগাবা‌ড়ির চর এলাকায় তিস্তা নদীতে শিশু‌টির মরদেহ ভাসতে‌ দেখে স্বজনরা। পরে তাকে উদ্ধার করে‌ নিয়ে আসা হয়। শিশু কুলসুম সাতালস্কর এলাকার কয়জর আলীর মেয়ে।

গত বুধবার রাতে মায়ের সঙ্গে দাওয়াত খেতে যাওয়ার পথে নৌকাডুবে নিখোঁজ হয়। বিষয়‌টি‌ নি‌শ্চিত করেছেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান।

স্থানীয় ইউপি সদস‌্য এনামুল হক জানান, ঘটনাস্থল থে‌কে প্রায় তিন কিলো‌মিটার দ‌ক্ষিণ পূর্বদিকে তিস্তা নদীর কোলায় বালুতে আটকে ছিল শিশু‌টি। দুই হাত পানির ওপরে ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।

তি‌নি‌ আরও জানান, নৌকাডু‌বির ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে। তারা হলেন পশ্চিম বজরার আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রুপা‌লি বেগম, তাদের কন‌্যা সন্তান আইরিন (৯) ভা‌গ্নি হিরা ম‌নি (৯), আজিজু‌র রহমানের ছেলে শা‌মিম হোসেন (৫)।

উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান জানান, গত বুধবার সন্ধ‌্যায় প‌শ্চিম বজরা এলাকার ২৬ জন যাত্রী নিয়ে আত্মীয়র বা‌ড়িতে দাওয়াত ‌খেয়ে ফেরার সময় নৌকাডু‌বির ঘটনা ঘটে। এ সময় ১৯ জন নদী সাঁতরে তীরে উঠতে পারলেও সাতজন নিখোঁজ হন। পরে তল্লা‌শি চা‌লিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শ‌নিবার আরও এক শিশু‌র মরদেহ উদ্ধার করা হয়েছে। বা‌কিদের উদ্ধারে ফায়ার সা‌র্ভি‌সের পাশা‌পা‌শি আমাদের লোকজনও কাজ কর‌ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

নৌকাডুবি শিশুর মরদেহ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর