Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ফের কর্মবিরতিতে যাচ্ছেন ইবি শিক্ষকরা
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের কর্মবিরতিতে যাচ্ছেন ইবি শিক্ষকরা

ইবি করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৪ ১৫:৪৮

ইবি: অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। তাদের অন্য দুই দাবি হলো- প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন।

আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২৫-২৭ জুন) প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। এসময়ে তারা অনুষদ ভবনের নিচতলায় অবস্থান করবেন, তবে পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুন) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

এর আগে, গত ২৬ মে একই দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা। পরে ২৮ মে সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি করেন। এছাড়া ৪ জুন সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতিতে যান শিক্ষকরা। তবে পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত ছিল।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কর্মসূচি নিয়েছি। আগামী ৩০ জুলাই আমরা দিনব্যাপী কর্মবিরতি পালন করবো। পরীক্ষাসমূহ এর আওতার বাইরে থাকবে। এতেও যদি দাবি না মানা হয়, তবে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি করবো। ক্লাস-পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম আমরা বর্জন করবো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ইবি শিক্ষক ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মবিরতি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর