Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘বিএনপি শুধু সমালোচনা করতে পারে, জনগণের পাশে দাঁড়াতে পারে না’
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি শুধু সমালোচনা করতে পারে, জনগণের পাশে দাঁড়াতে পারে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৪ ২৩:৩৩

সুনামগঞ্জ: বিএনপি সমালোচনা করতে পারলেও জনগণের পাশে দাঁড়াতে পারে না বলে বিএনপিরই কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, বন্যা আসার পর থেকে প্লাবিত এলাকাগুলোয় ত্রাণ বিতরণ করছে সরকার। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে নেই। যেকোনো দুর্যোগেও জনগণের পাশে আছে সরকার। অন্যদিকে বিএনপি কেবল ঢাকায় বসে সরকারের সমালোচনা করতে পারে, জনগণের পাশে দাঁড়াতে পারে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও সদরের হিলুয়াঘাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির আমলে কী পরিমাণ দুর্নীতি হয়েছে সে খবর দেশের মানুষ জানে। দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম ১ নম্বরে ছিল। জনগণের টাকা মেরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে খালেদাপুত্র তারেক রহমান। টাকা আত্মসাৎ ও বিভিন্ন অপকর্ম মামলায় পলাতক আসামি হিসেবে দেশ ছেড়ে পালিয়েছে। দেশের সম্পদ লুটপাট করে বিএনপির বড় নেতারা বিদেশে বড় অট্টালিকায় আরাম আয়েশের জীবন কাটাচ্ছেন।

নানক আরও বলেন, শেখ হাসিনা সরকার দেশের মানুষের স্বার্থে কাজ করে। এ জন্য দেশের মানুষ তার ওপর আস্থা রেখে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। অবাধ-সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন একমাত্র শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত আছে। দেশের মানুষ এখন খাদ্য-বস্ত্রের অভাব করে না। এ সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পেরেছে। আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে স্মার্ট বাংলাদেশ হিসেবে নির্মাণ করবে শেখ হাসিনা সরকার।

বিজ্ঞাপন

তাহিরপুর তথা সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়নের জন্য সরকার কাজ করছে উল্লেখ করে নানক বলেন, সুরমাসহ জেলার ছোট-বড় সব নদ-নদী ও খাল খনন করে বন্যার পানি স্বাভাবিক প্রবাহের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সদস্য আজিজুস সমাদ ডন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারাসহ অন্যরা বক্তব্য রাখেন।

সারাবাংলা/এনআর/টিআর

জাহাঙ্গীর কবির নানক ত্রাণ বিতরণ সুনামগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর