Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বিমানবন্দরে শাটল বাস চালু বিআরটিসির
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে শাটল বাস চালু বিআরটিসির

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৪ ২২:১৫

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা যাত্রীদের জন্য শাটল বাস সেবা চালু করেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। বাসগুলো বিমানবন্দর টার্মিনাল-২ থেকে বিমানবন্দর গোলচত্বর হয়ে উত্তরা জসীমউদ্‌দীন রোড, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর টার্মিনাল-৩ এলাকার মধ্যে চলাচল করবে।

বুধবার (২৬ জুন) বিমানবন্দর এলাকায় এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বিজ্ঞাপন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ আগমনী হলের সামনে প্রাথমিকভাবে দুটি শাটল বাস উদ্বোধন করা হয়।

বিআরটিসি বলছে, বিমানবন্দরে কোনো যাত্রীর জন্য অপেক্ষমাণ গাড়ি না থাকলে তাদের হেঁটে বাস বা ট্রেন ধরতে হয়। এ বিড়ম্বনা দূর করতেই শাটল বাস সেবা চালু করা হয়েছে। বাসগুলোতে লাগেজ রাখার জায়গাও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানসহ বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে। এটা বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। এখানে দুর্নীতি নেই, এমন দাবি সরকার করছে না।

সারাবাংলা/ইউজে/টিআর

বিআরটিসি বিমানবন্দর শাটল বাস সেবা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর