Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তের হামলায় জেলা পরিষদের সদস্যসহ নিহত ২
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তের হামলায় জেলা পরিষদের সদস্যসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৪ ০৮:৫৬

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জেলা পরিষদের সদস্য ও শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (২৭ জুন) রাতে শিবগঞ্জ উপজেলার রানিহাটি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রহিম বাদশা বলেন, রাত ৯টার দিকে সালাম লিডার, মতিন মাস্টারসহ কয়েকজন মিলে কলেজমোড়ে গুচ্ছ গ্রাম এলাকায় আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। এশার নামাজের সময় পশ্চিম দিক থেকে ২০ থেকে ২৫ জন মিলে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই সময় তারা গুলি চালায় ও হাত বোমা নিক্ষেপ করে।

নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মৃত এন্তাজ আলীর ছেলে আব্দুল সালাম (৫২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের বর্তমান সদস্য। অপরজন হলেন, শিবগঞ্জ উপজেলার রানিহাটি ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মতিন। তিনি হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন, জেলা পরিষদের সদস্য আব্দুস সালামসহ কয়েকজন রানিহাটি কলেজ মোড় এলাকায় বসে ছিলেন। এই সময় তাদের ওপর হামলা চালানো হয়। ঘটনাস্থলেই আব্দুস সালাম মারা যান এবং মতিন মাস্টারকে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এনইউ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ টপ নিউজ দুর্বৃত্ত নিহত সদস্য হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর