Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘ভারতের ট্রেন চলার বিষয়ে বিএনপির বিরোধিতা দেশের জন্য অমঙ্গলজনক’
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতের ট্রেন চলার বিষয়ে বিএনপির বিরোধিতা দেশের জন্য অমঙ্গলজনক’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৪ ১৫:৫২

কুষ্টিয়া: বাংলাদেশের ভেতরে ভারতের ট্রেন চলাচল নিয়ে বিএনপি নেতাদের বিরোধিতা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, পৃথিবীর বহু দেশের মধ্যে এই রেল সংযোগ আছে, এটা নতুন কিছু নয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকরন। এটা নিয়ে বিএনপি নেতারা যে বিরোধীতা করছে তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় কষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে-বিএনপির এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে বিএনপি নেতাদের এমন বক্তব্য মোটেও গ্রহনযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচারের একটি অংশ।

তিনি বলেন, খালেদা জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি, করেছিল তত্বাবধায়ক সরকার। বিএনপির আইনজিবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছে বলেই আদালত তাকে দণ্ড দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে লোডশেডিং প্রসঙ্গে হানিফ বলেন, সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার কারণ মূলত দুটি। একটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহের লাইনগুলোর কিছু সমস্যা রয়েছে, যার ফলে লোডশেডিং হচ্ছে। আরেকটি হলো বিদ্যুতের উৎপাদন ব্যয় বেশী। সরকারকে অনেক ভর্তুকি দিতে হয়। তাই চাপ কমানোর জন্য সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয়। তবে এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে। শিগগির বিদ্যুতের সব সমস্যা সমাধান হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

টপ নিউজ হানিফ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর