Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘খুনিদের রক্ষায় ইউপিডিএফ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র-মামলা’
Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খুনিদের রক্ষায় ইউপিডিএফ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র-মামলা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৪ ২১:৪৫

রাঙ্গামাটি: রাঙ্গামাটির সাজেকের বাঘাইহাটে পরিবহন শ্রমিক মো. নাঈম হত্যার ঘটনায় ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা সচিব চাকমাসহ সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন করেছে ইউপিডিএফের তিন সহযোগী সংগঠন।

সম্মেলন থেকে অভিযোগ এসেছে, খুনিদের রক্ষার চেষ্টায় ইউপিডিএফ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।

শনিবার (২৯ জুন) দুপুরে রাঙ্গামাটি জেলা সদরের কুতুকছড়িতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তনুময় চাকমা।

এতে পিসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দীপায়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি রিপনা চাকমা, সাংগঠনিক সম্পাদক নিকি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক থুইনুমং মারমা ও সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমাসহ তিন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত ৯ জুন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে অবৈধভাবে প্রভাব খাটানোর জন্য ঠ্যাঙাড়ে (জেএসএস-এমএন লারমা ও ইউপিডিএফ-গণতান্ত্রিক) বাহিনীর ৫০ জনের মতো সশস্ত্র সদস্য বাঘাইহাটে অবস্থান করে। বাজারে অবস্থানকালে সশস্ত্র সদস্যরা গ্রামবাসীদের ওপর হয়রানি ও জুলুম চালায়। এতে বিক্ষুব্ধ হয়ে প্রতিরোধ করলে গ্রামবাসীদের সঙ্গে ঠ্যাঙাড়ে বাহিনীর সংঘর্ষে গুলিতে গাড়িচালক হেলপার নাঈম নিহত হন। এ হত্যার ঘটনায় ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা সচিব চাকমাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ৩ সংগঠনের নেতারা অভিযোগ করেন, পরিবহন শ্রমিক নাঈম হত্যার জড়িত খুনিদের রক্ষার চেষ্টায় ইউপিডিএফ ও গণসংগঠনের ১৫ নেতাসহ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে। এখন যৌথ অভিযানের নামে নিরীহদের গ্রেফতার করতে সাজেকে অভিযানে নেমেছে।

সংবাদ সম্মেলন থেকে ৬ দফা দাবি জানায় তিন সংগঠনের নেতারা।

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ভেঙে দলটির একটি অংশ তপন জ্যোতি চাকমার নেতৃত্বে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে নতুন দল গড়ে। ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জেএসএস (এমএন লারমা)-কে ঠ্যাঙাড়ে বাহিনী হিসেবে অভিহিত করে আসছে প্রসিত খীসার ইউপিডিএফ।

সারাবাংলা/এমও

ইউপিডিএফ খুনিদের রক্ষা ষড়যন্ত্র-মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর