Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সাবেক এমপি নাদিম মোস্তফার জানাজা সম্পন্ন
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি নাদিম মোস্তফার জানাজা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ১৯:২৪

রাজশাহী: সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১ জুলাই) দুপুরে রাজশাহীর কেন্দ্রীয় শাহমখদুম ঈদগাহ মাঠে জানাজার নামাজটি অনুষ্ঠিত হয়। পরে নগরীর হেতেম খাঁ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

রাজশাহী মহানগর ও জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাজা নামাজে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকতসহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা।

এর আগে, প্রয়াত বিএনপি নেতা নাদিম মোস্তফার নির্বাচনি এলাকায় তিনটি জানাজা অনুষ্ঠিত হয়। আর প্রথম জানাজা শেষে রাজধানী ঢাকা থেকে নাদিম মোস্তফার মরদেহ সড়ক পথে তার নির্বাচনি এলাকায় নেওয়া হলে এক নজর দেখার জন্য নারী-পুরুষের ঢল নামে।

প্রয়াত নাদিম মোস্তফা রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পর পর দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা।

সারাবাংলা/পিটিএম

দাফন নাদিম মোস্তফা সাবেক এমপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর