Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
প্রাইম ইউনিভার্সিটিতে যোগ দিলেন ড. রকিবুল হাসান
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইম ইউনিভার্সিটিতে যোগ দিলেন ড. রকিবুল হাসান

সারাবাংলা ডেস্ক
১ জুলাই ২০২৪ ২২:৪২

ঢাকা: প্রাইম ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. রকিবুল হাসান। সোমবার (১ জুলাই) তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির। এ সময়ে বাংলা বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এর আগে, ড. রকিবুল হাসান নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলা সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন। এরও আগে তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান ও উত্তরা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ছিলেন।

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স), এম এ ও পিএইচডি করেছেন রকিবুল হাসান।

রকিবুল হাসানের জন্ম ১৯৬৮ সালের ৩১ মে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামে। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক, কথাসাহিত্যিক।

তার গবেষণা-গ্রন্থগুলো হলো: সাহিত্যের নন্দনচর্যা, পঞ্চাশের সাহিত্যে জনপ্রিয় যুবরাজ, ঐতিহ্যের উত্তরাধিকার ও ফোকলোর, বাংলা জনপ্রিয় উপন্যাসের ধারা: মীর মশাররফ হোসেন থেকে আকবর হোসেন, বিপ্লবী বাঘা যতীন, আকবর হোসেনের কথাসাহিত্য: রূপলোক ও শিল্পসিদ্ধি, কয়ায় রবীন্দ্রনাথ, বাঘা যতীন ও প্রাজ্ঞজন।

প্রবন্ধ গ্রন্থগুলো হলো: গড়াই নদীর পাড়, পথে যেতে যেতে, পথের কথা, কঠিনেরে ভালোবাসিলাম, প্রবন্ধ প্রমূর্ত: ভিতর বাহির, রবীন্দ্রনাথ ও বাঘা যতীন, প্রবন্ধ সংগ্রহ, বিপ্লবী বাঘা যতীন এবং বাঙালির চার ট্র্যাজিক নায়ক।

সাহিত্যকর্মে স্বীকৃতিস্বরূপ রকিবুল হাসান পেয়েছেন সেরা গ্রন্থপুরস্কার (বাংলা জনপ্রিয় উপন্যাসের ধারা) ২০২৩; ব্রাদার্সপেস সম্মাননা-২০২৩; নর্দান বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ সম্মাননা-২০২৩; চর্যাপদ সাহিত্য পুরস্কার-২০২২; এবং মানুষ সাহিত্য পুরস্কার-২০২২; কুষ্টিয়ার নারী উদ্যোক্তা সম্মাননা-২০২২; বাংলাদেশ রাইটার্স ক্লাব সাহিত্য পুরস্কার-২০২০; শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার-২০১৯; কবি ওমর আলী স্বর্ণপদক-২০১৮; লালন সাঁই পুরস্কার-২০১৫ প্রভৃতি।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ড. রকিবুল হাসান প্রাইম ইউনিভার্সিটি বাংলা বিভাগ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর