Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
হাতির আছাড়ে প্রাণ গেলে ফার্মেসি মালিকের
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতির আছাড়ে প্রাণ গেলে ফার্মেসি মালিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৪ ১৮:২৫

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে মো. মাসুদুর রহমান (৪৫) নামে এক ফার্মেসি মালিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে সোমবার (১ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ডে নিজের মালিকানাধীন ফার্মেসিতে তিনি হাতির আক্রমণের শিকার হন। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অবস্থার অবনতি ঘটলে তাকে মঙ্গলবার (২ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় হাতিসহ মাহুত রিয়াজকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা।

নিহত মো. মাসুদুর রহমান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি কাজের সূত্রে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এতিমখানা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (১ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ডে নিজের মালিকানাধীন এআর ফার্মা নামক ফার্মেসিতে মো. মাসুদুর রহমান বসেছিলেন। এ সময় একটি হাতি তার ফার্মেসিতে গিয়ে টাকার জন্য শুঁড় এগিয়ে দিলে মো. মাসুদুর রহমান ১০ টাকা দেন।

টাকা পেয়ে হাতিটি সামনে কিছুটা এগিয়ে যাওয়ার পর চাঁদা নিয়ে এক দোকানির সঙ্গে বচসা হয়। এ সময় শোরগোল শুনে মো. মাসুদুর রহমান ফার্মেসি থেকে বের হলে ক্ষিপ্ত হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে এনে ফার্মেসির সামনে সজোরে আছাড় মারে। এতে পাকা সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান মো. মাসুদুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

চাঁদা দাবি ফার্মেসি মালিক হাতি হাতির শুঁড়

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর