Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
কাস্টমস কমিশনার এনামুলের ৯ তলা বাড়ি ও ২ ফ্ল্যাট জব্দের নির্দেশ
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাস্টমস কমিশনার এনামুলের ৯ তলা বাড়ি ও ২ ফ্ল্যাট জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৪ ১৯:১৬

ঢাকা: কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের রাজধানীর বসুন্ধরায় একটি নয় তলা বাড়ি ও ঢাকায় থাকা দু’টি ফ্ল্যাট ও তিনটি বাণিজ্যিক স্পেস জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে ৯ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৩১ জুলাই মামলা করে দুদক। আজ মোহাম্মদ এনামুল হকের ঢাকার বসুন্ধরার জি-ব্লকে ৯ তলা বাড়ি, বনানী ও কাকরাইলে দু’টি ফ্ল্যাট, মোহাম্মদপুরসহ ঢাকায় তিনটি বাণিজ্যিক স্পেস ও গুলশানে কার পার্কিংয়ের জায়গা জব্দের আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এর বাইরে এনামুল হকের গাজীপুর ও বাড্ডার জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা ৮৬৬ শতক জমি ও ঢাকার চারটি ফ্ল্যাট জব্দের (ক্রোক) নির্দেশ দিয়েছেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

কাস্টমস কমিশনার টপ নিউজ ফ্ল্যাট জব্দের নির্দেশ বাড়ি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর