Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
দায়িত্ব নিলেন সিএমপির নতুন কমিশনার
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্ব নিলেন সিএমপির নতুন কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৪ ২৩:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ জুলাই) তিনি সিএমপিতে যোগ দেন। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এর পর নগরীর দামপাড়ায় সিএমপি সদর দফতরে পুলিশের একটি চৌকশ দল সশস্ত্র সালাম প্রদান করেন।

সিএমপি কমিশনার পুলিশ লাইন্সের জনক চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, (ট্রাফিক) মাসুদ আহাম্মদ ও উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারীশসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ-সচিব সিরাজাম মুনিরার সই করা এক প্রজ্ঞাপনে সিএমপির ৩২তম কমিশনার হিসেবে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে পদায়ন করা হয়।

সিএমপি কমিশনার সাইফুল ইসলাম এর আগে এমআরটি (মাস র‍্যাপিড ট্রানজিট) পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বরিশাল ও বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিএমপিতে উপ-পুলিশ কমিশনার (বন্দর) হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

কমিশনার দায়িত্ব সিএমপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর