Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
হাসপাতালে রেখে যাওয়া নবজাতকের দায়িত্বে নিঃসন্তান দম্পতি
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে রেখে যাওয়া নবজাতকের দায়িত্বে নিঃসন্তান দম্পতি


৪ জুলাই ২০২৪ ২৩:১৩

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রেখে যাওয়া এক নবজাতকের দায়িত্ব নিয়েছেন এক নিঃসন্তান দম্পতি।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু কল্যাণ বোর্ডের সভায় শহরের গোয়ালপাড়া মহল্লার বাপ্পি ইসলাম ও তার স্ত্রী মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে নবজাতককে তুলে দেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

জেলা প্রশাসক বলেন, ‘শিশুটিকে পাওয়ার জন্য ৮ থেকে ১০টির মতো আবেদন এসেছিল। সবার দরখাস্ত পর্যালোচনা করে শিশু কল্যাণ বোর্ড সর্বসম্মতিক্রমে নবজাতককে শিশু আইন ২০১৩ এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য বাপ্পি ইসলাম ও মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে হস্তান্তর করা হলো।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) মো. আসাদুজ্জামান, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. খুরশিদ আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা কারাগারের জেলার খোন্দকার মো. আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার (১ জুলাই) সকালে গোলাপী নামে এক নারী ওই শিশুর শ্বাসকষ্ট উল্লেখ করে হাসপাতালে ভর্তি করে। তার কিছুক্ষণ পর শিশুটিকে রেখে মা চলে যান। শিশুটির অভিভাবককে খোঁজ করেও না পেয়ে শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটিকে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেওয়া হয়।

সারাবাংলা/পিটিএম

নবজাতক নিঃসন্তান দম্পতি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর