Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
বন্দর কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দর কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ

ডিস্টিক্ট্র করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৪ ১৮:৫৭

বাগেরহাট: মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্পত্তি শাখার উচ্চমান সহকারী মো. আবু তাহেরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে দেওয়া বিভিন্ন অভিযোগে জানা গেছে, মো. আবু তাহের চাকরির প্রথম অবস্থায় বন্দরের নিরাপত্তা বিভাগে যোগদান করেন। এ সুযোগে তিনি দাফতরিক অনুমতি ছাড়া বন্দর কর্তৃপক্ষের জমি বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তর, বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও বসবাসের ঘর বাবদ নিয়মিত মাসিক মোটা অংকের উৎকোচ নিয়ে থাকেন।

বিজ্ঞাপন

বন্দর ভবনের পূর্ব পাশের রেল লাইনসংলগ্ন অবৈধ স্থাপনা এর আগে উচ্ছেদ করা হলেও তিনি সম্পত্তি শাখার লোক পরিচয় দিয়ে পুনরায় সেখানে অবৈধ স্থাপনা তৈরির সুযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। বন্দরের সাইফ পোর্টের বিপরীত স্থানে কর্তৃপক্ষের আম বাগান থেকে চলতি মৌসুমে বিপুল পরিমান আমসহ কাঁঠান ও ডাব তিনি অবৈধভাবে বিক্রি করে আর্থিক লাভবান হচ্ছেন।

বন্দরের সাতটি ডাইক থেকে লোক দিয়ে বিপুল পরিমান বালু তিনি নিলেও কর্তৃপক্ষের তহবিলে জমা দিয়েছেন সামান্য পরিমান টাকা। এ বালু বাণিজ্য করে তিনি লাখ লাখ টাকা আয় করছেন। এছাড়া আবু তাহের বন্দর ভবনের আশপাশ, ফরেস্ট অফিস, পাওয়ার হাউজ এলাকা, পিকনিক কর্নারসহ বিভিন্ন এলাকায় জায়গা, স্থাপনা, পুকুর বরাদ্দ দিবে বলে বিভিন্ন জনের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করে চলেছেন বলেও অভিযোগ উঠেছে।

আবু তাহেরের এসব অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের বিভিন্ন জন অভিযোগ দিলেও কোন রহস্যজনক কারণে এসবের কোন প্রতিকার হয়নি বলে বন্দর চেয়ারম্যান বরাবর দাখিল করা অভিযোগে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে অভিযুক্ত আবু তাহের বলেন, ‘এসব অফিসিয়াল বিষয়, এ কারণে কোন মন্তব্য করবো না।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. নুরুজ্জামান বলেন, ‘একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঠিত কমিটির তদন্ত শেষে প্রতিবেদনের উপর ভিত্তি করে আবু তাহেরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

মোংলা বন্দর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর