Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
চালককে ছুরিকাঘাতে হত্যার করে অটোরিকশা ছিনতাই
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চালককে ছুরিকাঘাতে হত্যার করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৪ ১৬:৪৫

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে মোহাম্মদ অনিক (২৫) নামের এক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অনিক মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বজ্রযোগিনী এলাকার আটপাড়া সড়কে কে বা কারা অটোচালকে ছুরিকাঘাত করে দ্রুত অটো নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অনিককে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা সেলিম মিয়া জানায়, কিছু দিন আগে কেনা নতুন অটোরিকশা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অনিক বাড়ি থেকে বের হয়। পরে রাত ১০ টার দিকে তারা সংবাদ পায় কে বা কারা অনিককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়েছে। সংবাদ পেয়ে তারা হাসপাতালে ছুটে এসে দেখেন তার ছেলে মারা গেছেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ইউসুফ আলী (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

অটোরিকশা ছিনতাই ছুরিকাঘাত হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর