Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৪ ২১:০৩

নরসিংদী: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অপর আরেক শিশু। শনিবার (১৩ জুলাই) বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো শিবপুর উপজেলার ইটাখোলা মুনসেফেরচরের জয়নাল আবেদিনের স্ত্রী সাবিনা বেগম (৩০) ও তার ২ বছর বয়সী কন্যা মায়মুনা আক্তার। এসময় গুরুতর আহত হয় তার অপর কন্যা সন্তান সিনহা আক্তার (৬)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সাবিনা বেগম তার দুই কন্যা সন্তানকে নিয়ে নরসিংদীতে শপিং করতে আসেন। শপিং শেষে বাড়ি ফেরার সময় শিশুদের ট্রেন দেখাতে স্টেশন এলাকায় অবস্থান করেন। এসময় মোবাইল ফোনে ছবি তুলতে মগ্ন থাকায় রেললাইনে চলে যায় সিনহা আক্তার। পরে কোলে থাকা ময়মুনাকে নিয়েই সিনহাকে বাঁচাতে ঝাপিয়ে পড়ে মা সাবিনা বেগম।

এসময় ঢাকা থেকে চট্রগ্রামগামী সূবর্ণা এক্সপ্রেসের নিচে কাটাপড়ে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিনহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠিয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। কারণ অনুসন্ধানসহ বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।’

সারাবাংলা/এমও

টপ নিউজ ট্রেনে কাটা নরসিংদী মা-মেয়ে মা-মেয়ের মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর