Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘কোটা আন্দোলন সফল হলে গণতন্ত্রের জন্য লড়তে হবে’
Friday 16 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোটা আন্দোলন সফল হলে গণতন্ত্রের জন্য লড়তে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৪ ২১:১০

ঢাকা: কোটা আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে আমরা সমর্থন জানাই। মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কোটা আন্দোলন সফল হলে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে তোমাদেরকে রাজপথে লড়াই করতে হবে। আমরা তোমাদের সঙ্গে থাকব।

শনিবার (১৩ জুলাই) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

বিজ্ঞাপন

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘১৯৭১ সালে সাম্য, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলাম। মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম। কিন্তু সেই গণতন্ত্র দেশে নেই। আমরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি চাই না। মেধার ভিত্তিতে চাকরি চাই। আজকে যাদেরকে মুক্তিযোদ্ধা রাখা হয়েছে তারা কারা? যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ছিল ৮০ হাজার। তারা তো কোনো কোটা চায়নি। এখন কোটা রাখা হয়েছে ভুয়া আওয়ামী মুক্তিযোদ্ধাদের জন্য। আমরা খুব বড় জোর পাঁচ ভাগ কোটা রাখার পক্ষে।’

তিনি বলেন, ‘সত্যিকার অর্থে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়নি। বিএনপির যোগ্য নেতৃবৃন্দকে আরও মূল্যায়ন করা উচিত। আওয়ামী লীগের লগি-বৈঠা ও গুলির সামনে দাঁড়াতে হলে সেইরকম নেতৃত্ব দরকার। কিন্তু বিএনপিতে ধীরে ধীরে অনেক যোগ্য নেতৃত্বকে অবমূল্যায়ন করা হয়েছে। আমি বলব, মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। আগামীতে আবারও আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে হবে মুক্তিযোদ্ধাদের। সেই প্রস্তুতি নিয়ে রাখুন।’

বিজ্ঞাপন

সংগঠনের সহসভাপতি প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান ও মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন রেজার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নাল আবেদিন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

কোটা আন্দোলন টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর