Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আরসা কমান্ডার আটক
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আরসা কমান্ডার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ১২:৩০

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে মোহাম্মদ ইলিয়াস (২৬) নামে আরকান রোহিঙ্গা স্যলভেশন আর্মির (আরসা) এক শীর্ষ কমান্ডারকে আটক করেছে। তার কাছ থেকে দুটি জি-৩ রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন এ-ব্লকে এ অভিযান চালানো হয়।

মোহাম্মদ ইলিয়াস ১১ নম্বর ক্যাম্পের এ/১৫ সাব ব্লকের বাসিন্দা মৃত হাসান আহমেদের ছেলে।

৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমারের অভ্যন্তরে চলমান যুদ্ধফেরত ও সন্ত্রাসী সংগঠন আরসা সদস্য মোহাম্মদ ইলিয়াসের অবস্থানের খবর পায় এপিবিএন। এর ভিত্তিতে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন এ-ব্লকের কবরস্থানের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আটক ইলিয়াস আরসার শীর্ষ কমান্ডার। তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি সে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আরসা কমান্ডার জিয়াউর রহমানের কাছে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

সারাবাংলা/ইআ

আরসা কমান্ডার রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর