Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
শুটিংয়ের বাছাইপর্বেই বাদ বাংলাদেশের রবিউল
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিংয়ের বাছাইপর্বেই বাদ বাংলাদেশের রবিউল

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৪ ১৭:১২

বাংলাদেশের ক্ষুদ্র অলিম্পিক দলের অন্যতম ভরসা মানা হচ্ছিল তাকেই। শুটার রবিউল ইসলাম অবশ্য প্যারিস অলিম্পিকের শুরুটা করলেন হতাশা দিয়েই। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বেই বাদ পড়েছেন বাংলাদেশের রবিউল।

দেশের শুটিংয়ে গত কয়েক বছরে নিয়মিত পারফর্ম করে অলিম্পিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন রবিউল। প্যারিসে বাংলাদেশের হয়ে ভালো কিছু করবেন, সমর্থকদের প্রত্যাশাও ছিল এমনটাই। আজ ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। সেখানে নেমেছিলেন রবিউলও। তবে সবাইকে হতাশ করে রবিউল স্কোর তুলেছেন ৬২৪.২। ৪৯ জন প্রতিযোগীর মাঝে তিনি হয়েছেন ৪৩তম। মূল পর্বে আর তাই খেলা হলো না তার। বাছাইপর্ব থেকেই তাই বিদায় নিতে হলো তাকে।

বিজ্ঞাপন

এই বিভাগের বাছাইপর্ব শেষে শীর্ষে আছেন চীনের লিহাও শেং, তার স্কোর ৬৩১.৭। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিয়ারেজের স্কোরও সমান।

সারাবাংলা/এফএম

প্যারিস অলিম্পিক ২০২৪ বাংলাদেশ বাছাইপর্ব রবিউল শুটিং

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর