Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
যারা হামলা করেছে তাদের দেশপ্রেম নেই: পরিকল্পনামন্ত্রী
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারা হামলা করেছে তাদের দেশপ্রেম নেই: পরিকল্পনামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৪ ১৮:৫৯

ঢাকা: হামলা করে যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের মধ্যে দেশপ্রেম নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

তিনি বলেন, যারা হামলা করেছে তাদের মধ্যে দেশপ্রেম নেই। রাজনীতি করতে গেলে দেশপ্রেম থাকা অপরিহার্য। দেশকেই যদি তারা ভালোবাসতে না পারেন, তাহলে তাদের রাজনীতি করার অধিকার নেই। দেশের সম্পদ নষ্ট করে, দেশের ক্ষতি করে রাজনীতি করা যায় না। এমন ঘটনা প্রশিক্ষিত দুষ্কৃতকারীদের সুপরিকল্পিত হামলা।

বিজ্ঞাপন

রোবাবার (২৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঘটে যাওয়া সহিংসতার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, রামপুরা বিটিভি সেন্টার এবং কাজিপাড়া মেট্ররেল স্টেশন পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত সরকারি এসব স্থাপনা, ভবন, সরকারি যানবাহন, মালামাল লুটপাট সম্পর্কে সংশিষ্ট কর্মকর্তাদের কাছে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি।

পরিদর্শনের সময় গণমাধ্যম কর্মীদের পরিকল্পনা মন্ত্রী বলেন, যারা দেশের সম্পদ নষ্ট করেছে, দেশের মানুষকে দুর্যোগে ফেলেছে, তারা যে দলই করুক না কেন তাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি মমত্ববোধ নেই। দেশে যারা রাজনীতি করেন তাদের তো প্রমাণ করতে হবে যে দেশের প্রতি তাদের ভালোবাসা আছে। দেশের মানুষকে দুর্যোগে ফেলা, দেশের ক্ষতি করা দেশের প্রতি বিশ্বাসঘাতকতারই নামান্তর।

তাদের এ ধরনের হামলা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়কার দুর্যোগের কথা মনে করিয়ে দেয়। সে সময় এমনই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানিরা। আর এই হামলা, অগ্নিসংযোগও তাদের দোসরদেরই কাজ— বলেন পরিকল্পনামন্ত্রী।

বিজ্ঞাপন

রামপুরা বিটিভি সেন্টার পরিদর্শন করে মন্ত্রী বলেন, ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা পুনর্গঠনের কাজ করব। কিন্তু কিছু ক্ষতি আছে যেগুলো পূরণ করা যাবে না। আমাদের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত যেসব ডকুমেন্টস পুরিয়ে দেওয়া হয়েছে, বিনষ্ট করা হয়েছে, সেগুলোর ক্ষতিপূরণ সম্ভব নয়।

দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী দেশের সম্পদ রক্ষা ও ঐতিহ্য সংরক্ষণে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার ওপরে গুরুত্বারোপ করেন। দেশের মানুষকে সজাগ থাকতে আহ্বান জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, এসব ষড়যন্ত্র করে কিংবা হামলা-অগ্নিসংযোগ করে বা সম্পদ বিনষ্ট করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। সব ষড়যন্ত্র নস্যাৎ করে আমাদের পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পৌঁছাবে বাংলাদেশ।

সারাবাংলা/জেজে/টিআর

পরিকল্পনামন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর