Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ফেলপসের ১৬ বছর পুরনো রেকর্ড ভাঙলেন ফ্রান্সের মারশা
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেলপসের ১৬ বছর পুরনো রেকর্ড ভাঙলেন ফ্রান্সের মারশা

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৪ ০৮:৫৫

গ্যালারিতে উপস্থিত ছিলেন রেকর্ড সংখ্যক দর্শক। উপস্থিত ছিলেন সাতারের কিংবদন্তি মাইকেল ফেলপসও। ফেলপসের সামনে তারই গড়া রেকর্ড ভাঙলেন ফ্রান্সের সাতারু লিও মারশা। ৪০০ মিটার ব্যাক্তিগত মেডলিতে ফেলপসের ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে সোনা জিতেছেন মারশা।

প্যারিস অলিম্পিকের অ্যাকুয়াটিকস সেন্টারে উপস্থিত হয়েছিলেন ১৫ হাজার দর্শক, যা ফ্রান্সের ইতিহাসে এই প্রথম। ঘরের ছেলে মারশাকে দারুণভাবেই সমর্থন জুগিয়ে যাচ্ছিলেন তারা। তাদের প্রত্যাশা পূরণও করেছেন মারশা। ৪০০ মিটার মেডলিতে গড়েছেন নতুন রেকর্ড। ২০০৮ বেইজিং অলিম্পিকে ফেলপস মাত্র ৪ মিনিট ৩.৮৪ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন। ১৬ বছর পর মারশা ভাঙলেন সেই রেকর্ড।

বিজ্ঞাপন

মারশা সময় নিয়েছেন ৪ মিনিট ২.৯৫ সেকেন্ড। আর এতেই ফ্রান্সকে আরেকটি সোনা এনে দিলেন তিনি। অলিম্পিকের পাশাপাশি এটি এই বিভাগে বিশ্বরেকর্ডও। ৪ মিনিট ৮.৬২ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন জাপানের মাতসুশিতা, ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কারসন ফস্টার।

মারশার এর কীর্তি গ্যালারি থেকে দেখেছেন ফেলপস। সোনা জয়ের পর তাকে এসে অভিনন্দনও জানিয়েছেন ফেলপস।

সারাবাংলা/এফএম

অলিম্পিক-২০২৪ প্যারিস অলিম্পিক ২০২৪ সাঁতার ১৯৪৪ অলিম্পিক ইংল্যান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর