Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
দুষ্কৃতকারীদের জন্য তদবির করলে কঠোর ব্যবস্থা : আ জ ম নাছির
Sunday 02 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুষ্কৃতকারীদের জন্য তদবির করলে কঠোর ব্যবস্থা : আ জ ম নাছির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৪ ২১:৪৪

চট্টগ্রাম ব্যুরো : নাশকতা-নৈরাজ্যে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতারের পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সুপারিশ বা তদবির করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন দলটির চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নগর আওয়ামী লীগের কয়েকজন নেতা কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা মোকাবেলায় দল, সরকার এবং প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করেন। এছাড়া চট্টগ্রামে দলীয় সংসদ সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন তারা। ভবিষ্যতে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের পাশাপাশি নাশকতাকারীদের মোকাবেলায় ঐক্যবদ্ধ ও আপসহীন থাকার কথা বলেন সম্পাদকমণ্ডলীর কয়েকজন নেতা।

সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘যারা সরকারি স্থাপনায় হামলা করেছে, হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, নাশকতা-নৈরাজ্য করেছে, তাদের জন্য কোনো সহানুভূতি থাকতে পারবে না। যেসব সন্ত্রাসী-দুষ্কৃতকারীকে চিহ্নিত করে আইনের আওতায় নেয়া হচ্ছে, তাদের দায়মুক্ত করার জন্য আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মী যাতে সুপারিশ বা তদবির না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক করছি। কেউ যদি এ ধরনের অনাকাঙ্খিত কার্যকলাপে যুক্ত হন, কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জামায়াত-শিবিরের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম করার অভিজ্ঞতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আছে। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগ সাংগঠনিক ভিত্তি তৈরি করেছে। আবারও ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে রাজপথে নামতে হবে।’

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, আগামী বুধবার (৩১ জুলাই) সকালে নগরীর কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কেন্দ্রে নির্দেশে উত্তর, দক্ষিণ, মহানগর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া সভায় কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, মাহবুবুল হক মিয়া, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, মোহাম্মদ হোসেন, শহীদুল আলম, জহরলাল হাজারী বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এনইউ

আ জ ম নাছির উদ্দীন টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর