Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহত ১৯, চাপা পড়েছেন শতাধিক
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহত ১৯, চাপা পড়েছেন শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৪ ১০:২৩

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এতে শতাধিক মানুষ চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে কেরালার ওয়েনাড জেলার মেপ্পাদিতে একটি পাহাড়ি এলাকায়  ভূমিধসের এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভূমিধসের ঘটনায় এখনো বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাজ বিজয়ন জানান, খবর পেয়ে উদ্ধারর কাজ শুরু করেছে সরকারি সংস্থাগুলো।  এছাড়া, মুখ্যমন্ত্রী তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলেছেন, ঘটনাস্থলে সমন্বিত অভিযান চালানো হবে।

স্থানীয়রা জানিয়েছেন, উপদ্রুত এলাকায় শত শত মানুষ আটকা পড়েছেন।

অন্যদিকে কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (কেসিডিএমএ) কর্মকর্তারা জানিয়েছেন, মেপ্পেদিতে ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং ভারী বর্ষণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার তৎপরতা।

সারাবাংলা/ইআ

কেরালা ভূমিধসে মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর