Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সরকারকে পদত্যাগ করতে হবে: মান্না
Wednesday 29 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারকে পদত্যাগ করতে হবে: মান্না

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ১৯:২৮

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক ভিত্তি নেই। সরকারকে পদত্যাগ করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই।

শনিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নাগরিক মঞ্চ সংবাদ সম্মেলনটির আয়োজন করে।

সেনাবাহিনীকে উদ্দেশ্য করে মান্না বলেন, সেনাবাহিনীর প্রতি এখনো এদেশের মানুষের ভালোবাসা ও সম্মান আছে। আপনারা নির্বিচারে শিক্ষার্থীর ওপর গুলি চালাবেন না। সরকারের পেটুয়াবাহিনী ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ বাহিনী গুলি করে নির্বিচারে মানুষ মেরেছে। আর মারবেন না। ছাত্রজনতা সবাই ফুঁসে উঠেছে।

তিনি বলেন, গতকাল দেখলাম আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক হাত জোর করে সবার কাছে মাফ চাচ্ছেন। এখন আর মাফ চেয়ে লাভ নেই। আপনাকে যে মন্ত্রীর দায়িত্ব দিয়েছে তাকে পদত্যাগ করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, যারা পুলিশে আছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান। পুলিশের সন্তানকেও পুলিশ দিয়ে হত্যা করা হচ্ছে। আমার আপনার সবার সন্তানকে হত্যা করা হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের ওপর কেন এই গুলি? গুলির রাজনীতি শেষ করবেন কবে?

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সবাই শিক্ষার্থীদের পাশে দাড়ান। সরকারের আপনার সময় শেষ। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। আগে পদত্যাগ করুন। এরপর সংলাপে বসুন। আপনার সব পথ বন্ধ হয়ে গেছে। পদত্যাগ ছাড়া আপনার আর কোনো পথ নেই।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ আওয়ামী লীগ বিরোধী সব রাজনৈতিক দল শিক্ষার্থীদের সঙ্গে আছে এবং থাকবে বলে জানান তিনি। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে হটানোর ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। আমাদের নবীনরা দলে দলে এই আন্দোলনের সঙ্গে সামিল হচ্ছে।

তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলি এই সরকার তামাশা করেছেন। টানা তিন বার প্রহসনের নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। তারা যেভাবে বিরোধীদলকে নির্যাতন করেছে, শিক্ষার্থীদের ওপরও সেইভাবে সহিংসতা করছে। ছাত্রলীগ দিয়ে যুবলীগ দিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে। আমরা গণতন্ত্র মঞ্চ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। তাদের সঙ্গে আমরাও মাঠে থাকবো।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান অ্যাডভোকেট হাসনাত কাউয়ুমসহ সমমনা অন্যান্য নেতারা।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ

গণসংহতি আন্দোলন টপ নিউজ নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর