Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ঠাকুরগাঁওয়ে থামছে না হামলা, কয়েকশ হিন্দু পরিবার সীমান্তে
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে থামছে না হামলা, কয়েকশ হিন্দু পরিবার সীমান্তে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ১৭:১৯

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে থামছে না, হামলা লুটপাট, ও সহিংসতা। সন্ত্রাসীরা সংঘাত সৃষ্টি করে এলাকায় ভয়ভীতি ছড়িয়ে দিয়েছে। তাদের হাত থেকে রক্ষা পায়নি সংবাদকর্মীরাও।

ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বাড়ি-ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করেছে একদল সন্ত্রাসী।

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক ও পীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কশিরুল ইসলামসহ তৃণমূল অনেক নেতা কর্মীর বাড়ি-ঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানায়েছেন ভুক্তভোগীরা।

এদিকে পীরগঞ্জ ও রাণীসংকৈল উপজেলায় হিন্দুদের কালী মন্দির ভাঙচুর করেছে একদল সন্ত্রাসী।

হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় শত শত হিন্দু পরিবার এলাকা ছেড়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী ও ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন বর্ষালু পাড়া, জগদল, মরাগতিসহ বিভিন্ন সীমান্তে প্রায় ৯ থেকে ১০ হাজার হিন্দু নারী-পুরুষ দেশ ছেড়ে যাওয়ার উদ্দেশে অবস্থান করছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জগদল সীমান্ত গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে হিন্দু পরিবারগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এর ছোট ভাই নিজে ফয়সাল আমিন দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সভা করেছেন। মিটিংয়ে তিনি নেতাকর্মীদের এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর বার্তা দিয়েছেন। এর পাশাপাশি রাণীশংকৈল উপজেলায় জামায়াতে ইসলাম হিন্দু পরিবারগুলোর পরিবারের সদস্যদের মিটিং ডেকে আশ্বস্ত করেছেন।

বিজ্ঞাপন

পীরগঞ্জ উপজেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতা বিষ্ণু দেব শর্মা বলেন, ‘সংখ্যালঘু পরিবারগুলো ভয়ভীতির মধ্যে দিন অতিক্রান্ত করছেন।’

এরইমধ্যে কেউ কেউ এলাকা ছেড়ে চলে গেছেন নিরাপদে। এদিকে আদিবাসী পরিষদের নেতা যাক ব খালকো বলেন, ‘সাঁওতাল ওরাও ও অন্যান্য ক্ষদ্র জনগোষ্ঠী পরিবারগুলো প্রাণের ভয়ে রাত জেগে বাড়িঘর পাহাড়া দিচ্ছেন। ভয় যেন তাদের পিছু ছাড়ছে না।’

সাঁওতাল গৃহবধূ লক্ষ্মী হাঁসদা জানান, একটি দুষ্টু শ্রেণির লোক তাদের এলাকায় হানা দিতে পারে বলে ভয়ে আছেন তারা।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির মোস্তাফিজ মিলু বলেন, আমরা ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্রের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে আমার দুই সহকর্মী নিয়ে ঘটনাস্থলে যাই। আমরা সেখানে সংবাদ সংগ্রহের কাজ করছিলাম। কিন্তু হঠাৎ করে একটি সন্ত্রাসী বাহিনী রামদা, লোহার রড় নিয়ে আমাদের ওপর হামলা করে এবং আমাদের মোবাইল সেট ভাঙচুর ও গাড়িতে আগুন লাগায়।

তিনি আরও বলেন, ‘এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

সারাবাংলা/একে

আওয়াম লীগ ঠাকুরগাঁও সীমান্ত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর