Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
রাবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম সমন্বয়কদের
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম সমন্বয়কদের

রাবি করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ১৭:৩৮

রাবি: শিক্ষার্থী ও জাতির কাছে ক্ষমা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে আলটিমেটাম দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) বেলা সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আন্দোলনের ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয়ক পরিষদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কাছে আস্থা হারিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম (প্রশাসন) এবং অধ্যাপক ড. হুমায়ুন কবীর (শিক্ষা), সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ কর্মকর্তা, ১৭ হলের প্রভোস্ট, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের মহান মুক্তিযুদ্ধের রাজাকার ও আল-বদরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি। অন্যথায় শিক্ষার্থীরা টেনেহিঁচড়ে বের করতে বাধ্য হবে। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণ দেখানো চলবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী বলেন, আপনারা সবাই দেখেছেন সারাদেশের ছাত্রজনতা যখন দেশের স্বাধীনতার জন্য, গণমানুষের মুক্তির জন্য তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধে সবকিছু বিসর্জন দিচ্ছিল সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রীয় পোষা গোন্ডাবাহীনিদের লেলিয়ে দিয়েছিল। সে জায়গা থেকে আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রভোস্ট পর্যন্ত এবং অবৈধ সিনেট ও সিন্ডিকেট আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

টপ নিউজ রাবি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর