Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘এই বিজয় গোটা পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য মহান বার্তা’
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এই বিজয় গোটা পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য মহান বার্তা’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ১৭:০৮

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে জনগণের বিজয় হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাধারণ ছাত্র সমাজের নেতৃত্বে এই বিজয় গোটা পৃথিবীর মানুষের জন্য অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা দিয়েছে।

শুক্রবার(৯ আগস্ট) বাদ জুমআ বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে দোয়া কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহিদদের এই জাতি চিরদিন স্মরণ রাখবে। এই জাতির সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য তারা যে আত্মত্যাগ করলেন এটি কয়েকটি কথায় বলা সম্ভব নয়। এই জাতি যুগ যুগ ধরে আসন্ন দিনগুলোতে যতদিন আমরা বেঁচে থাকব নতুন প্রজন্ম যারা বেঁচে থাকবে তাদের এই আত্মত্যাগ কখনো ভুলবে না।’

তিনি আরও বলেন, ‘সাধারণ ছাত্রদের পাশাপাশি এই আন্দোলনে শ্রমজীবী মানুষও অংশ নিয়েছে, জনগণ অংশগ্রহণ করেছে, এটি একটি অদ্ভুতপূর্ব ঘটনা। এদেশের ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল যে ভূমিকা আছে সেটি ফ্যাসিস্টরা কখনো বুঝতে চাইনি তারা মনে করেছে তাদের গড়া পুলিশ দিয়ে আজীবন রাজত্ব করে যাবে। কিন্তু, ওরা নিজেদেরকে এতই ক্ষমতাশালী মনে করেছিল যে, তাদের যা মনে হয়েছে তাই করেছে।’

রিজভী বলেন, ‘একজন মসজিদের ইমাম গায়েবানা জানাজা পড়তে ছিলেন নামাজ শেষ হওয়ার আগেই তাকে টেনে হিঁচড়ে পুলিশ গাড়িতে তুলেছে। এগুলো নিশ্চয়ই এদেশের বিবেকবান মানুষের হৃদয় ব্যথিত হয়েছে।’

এর আগে, তিনি শহিদের স্মরণে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মোহাম্মাদ আব্দুল্লাহর দোয়া মোনাজাতে অংশ নেন।

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ওলামা দলের মাওনানা শাহ নেছারুল হক, মাওলানা সেলিম রেজা, মাওলানা আবুল হোসেন, মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ডিইউজের সহ সভাপতি রাশেদুল হক, সাবেক ছাত্রনেতা ওমর ফারুক কায়সার, ছাত্রদলের ডা. তৌহিদুল ইসলাম আউয়াল, রাজু আহমেদ, ইমাম হোসেন, যুবদল নেতা সোহেল রহমান প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

কোটা আন্দোলন গোটা সংস্কার রিজভী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর