Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
বেনাপোলে পেশাজীবী বিভিন্ন সংগঠনের সঙ্গে বিজিবি’র মতবিনিময়
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে পেশাজীবী বিভিন্ন সংগঠনের সঙ্গে বিজিবি’র মতবিনিময়

লোকাল করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৬:৩৪

বেনাপোল: বেনাপোল বন্দর সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাজীবি বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

বেনাপোল পোর্ট থানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ভক্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির নাজিমউদ্দীন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক আবু তাহের ভারত, ছাত্র প্রতিনিধি রেজোয়ান আহমেদ আকাশ, বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব, সিএন্ডএফ এজেন্টের পক্ষে মোস্তাফিজ্জোহা সেলিম উপজেলা দলের সদস্য সচিব ইমদাদুল হক এমদাদ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা উজ্জ্বল কুমার বিশ্বাস।

সভায় প্রধান অতিথি লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে বেনাপোল বন্দরকে সচল রাখতে হবে। বিশৃঙ্খলা ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না।’ তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত বেনাপোল গড়তে বেনাপোলবাসীকে তার পাশে থাকার আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে নিহত ছাত্রদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

সারাবাংলা/এমও

পেশাজীবী সংগঠন বিজিবি বেনাপোল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর