Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নরসিংদীতে সাড়ে ৮৮ লাখ টাকাসহ আটক ৩
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে সাড়ে ৮৮ লাখ টাকাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৮:০৬

নরসিংদী: ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা একদল শিক্ষার্থী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ তিন জনকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট অ্যাডজুটেন্ট মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক তিন জন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪০), একই শহরের জুরু মিয়ার ছেলে রাসেল আহম্মেদ (৩২) এবং আশুগঞ্জের দুর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে ও প্রাইভেটকার চালক জুলহাস মিয়া (৩২)।

শিক্ষার্থী ও আনসার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো স্কুল পড়ুয়া একদল শিক্ষার্থী সাহেপ্রতাপ মোড়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছিলেন। পাশেই অবস্থান করছিলেন আনসার-ভিডিপির সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার ভৈরবের দিকে যাচ্ছিল। এর চালক ও দুই যাত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে প্রাইভেটকারে থাকা দু’টি ব্যাগ তল্লাশি করে এসব টাকা পাওয়া যায়। কিন্তু তারা টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেনি। এ সময় পাশে থাকা আনসার সদস্যদের ডেকে আনেন শিক্ষার্থীরা।

এর পর বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে একদল সেনাসদস্য গিয়ে টাকা ও গাড়িসহ তিন জনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেন। কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভির উপস্থিতিতে এসব টাকা গণনা করা হয়। গণনা শেষে দেখা যায় ৮৮ লাখ ৫০ হাজার টাকা রয়েছে সেখানে। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেও টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

আনসার ভিডিটির নরসিংদী জেলা কমান্ড্যান্ট অ্যাডজুটেন্ট মো. জাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীরা ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ ৩ জনকে আনসার সদস্যদের মাধ্যমে আটক করেছে। উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব টাকা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। আটক তিন জনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/পিটিএম

আটক টাকা নরসিংদী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর