Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
মহাসড়কের ড্রেনের ময়লা পরিষ্কার করল বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কের ড্রেনের ময়লা পরিষ্কার করল বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৮:৩৮

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু মহাসড়কের আঞ্চলিক ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজকান্দি-পলশিয়া ছাত্রসমাজ ও স্বেচ্ছাসেবী। এছাড়াও যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন তারা। তাদের কাজে স্বস্তি প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার ও শনিবার (১০ আগস্ট) দু’দিনব্যাপি বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি-যমুনা সেতু বাজার, সিরাজকান্দি বাজার, ল্যাংড়া বাজার ও মাটিকাটা বাজার এলাকায় পানি নিষ্কাশনের সকল ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে তারা।

বিজ্ঞাপন

দীর্ঘদিন কয়েক বছর ধরে এই আঞ্চলিক মহাসড়কের বাজারগুলোর পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হয়। এসব ড্রেনে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় ভরাট হয়ে যায় এবং তা পরিষ্কার করতো না বাজার কমিটি ও জনপ্রতিনিধিরা। এ কারণে দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হতো। তাই স্থানীয় ছাত্রসমাজ ও স্বেচ্ছাসেবীরা সড়কের পাশের ড্রেনগুলো পরিষ্কারের উদ্যোগ নেন।

এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় সমন্বয়ক আবু বকর তালুকদার নিরব, এনামুল হক বিজয়, মো. রাব্বি, আলমগীর হোসেন মিলন, জাকারিয়া মাহমুদ, বাবু শেখ, মো. স্বপন, মো. ফরিদুল ও আমির হামজাসহ অনেকে।

আবু বকর তালুকদার নিরব বলেন, ‘যত্রতত্রভাবে ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় ভরাট হয়ে গিয়েছিল, যা পরিষ্কারের কেউ উদ্যোগ নেয়নি। তাই আমরা ছাত্রসমাজ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে ময়লা-আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছি। একইসঙ্গে এসব জায়গায় যানজট নিরসনে কাজ করে যাচ্ছি, কর্মসূচি অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

টাঙ্গাইল ড্রেনের ময়লা বৈষম্যবিরোধী শিক্ষার্থী মহাসড়ক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর