Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে বিজিবি
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে বিজিবি

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ২০:১৮

ঢাকা: সীমান্তবর্তী অঞ্চলসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়সহ জনসাধারণের মাঝে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ করছে বিজিবি। এ লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (১০ আগস্ট) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মাঝে নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পরিদর্শন, তাদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বিজিবি যেখানে হিন্দু-মুসলিমসহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। এছাড়াও সংখ্যালঘু অধ্যুষিত সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

সারাদেশের সীমান্তবর্তী থানাসহ বিভিন্ন থানার কার্যক্রমে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে বিজিবি থানার নিরাপত্তা জোরদার ও আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় সভা ও সমাবেশের মাধ্যমে সাধারণ জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছে।

এছাড়া সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিজিবি দিন-রাত সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার বিভিন্ন পোশাক কারখানা নিরাপত্তায়ও সেনাবাহিনীর সাথে কাজ করছে বিজিবি।

এছাড়াও মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির স্থল ও নৌ টহল জোরদার করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমও

আইনশৃঙ্খলা পরিস্থিতি টপ নিউজ বিজিবি সারাদেশ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর