Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
মরদেহ খালাসে টাকা দাবি করা খোকন লাল সাময়িক বরখাস্ত
Tuesday 04 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরদেহ খালাসে টাকা দাবি করা খোকন লাল সাময়িক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ২০:৫১

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ খালাসের ক্ষেত্রে টাকা গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় খোকন লালকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেলের নতুন ভবনের মর্গের ক্লিনার খোকন লাল হাসপাতালে মারা যাওয়া মৃতদেহের স্বজনদের কাছে দশ হাজার টাকা করে দাবি করেছিল।

গতকাল বৃহস্পতিবার তাকে হাতেনাতে আটকের পর ঘুষ নেওয়ার অভিযোগ করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম।

বিজ্ঞাপন

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

পরিচালক বলেন, ‘গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ অফিসে মরদেহ খালাসের সময় টাকা গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সেই খোকন লালকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন থেকে মর্গ অফিসে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে কঠোরভাবে দৃষ্টি রাখা হচ্ছে।’

সারাবাংলা/এসএসআর/এমও

খোকন লাল মরদেহ খালাস সাময়িক বরখাস্ত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর