Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
খুলনায় সাবেক এমপি মঞ্জুসহ ৩১ জন খালাস
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সাবেক এমপি মঞ্জুসহ ৩১ জন খালাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ২২:৫৩

খুলনা: সদর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ ৩১ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ আগস্ট) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ প্রদান করেছেন।

খালাসপ্রাপ্ত অন্যরা হলেন— মো. খলিলুর রহমান সরকার, এম এ হাসনাত মিঠু, জিএম মঈনউদ্দিন, মো. নাসির উদ্দিন, মো. রিপন ফরাজী, মো. শাহআলম, মো. আমিন শেখ, মো. শুকুর আলী, মো. মাসুদ শেখ, মো. জামাল হাওলাদার, মো. মিরাজ হাওলাদার, মো. আজিজুল করিম, মোহাম্মদ আলী, মো. আবুল হায়াত ওরফে শুভ হক, মো. মুজিবর রহমান, মো. হাবিবুর রহমান, মো. হেলাল শেখ, মো. কামরান হাচান, মো. মাসুদ খান ওরফে বাদল, মো. মতিয়ার রহমান ওরফে বুলেট, মো. সেলিম খান, মো. ইসতিয়াক আহমেদ ইসতি, মো. মেজবাহ উদ্দিন মিজু, মো. ইসমাইল হোসেন, মো. কামাল হোসেন, মো. আরিফ হোসেন মল্লিক, মো. মাহমুদুর রহমান, মো. বাবুল হাওলাদার, শাহ নেওয়াজ জাহাঙ্গীর ও মো. ডালিম গাজী ওরফে সাদি।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন নথির বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে নগরীর স্যার ইকবাল রোডের হোটেল জেলিকো থেকে খুলনা থানা পুলিশ ঢাকা থেকে আসা মো. খলিলুর রহমান সরকার ও এম এ হাসনাত মিঠুকে আটক করে নিয়ে যায়। পরে এসআই টিপু সুলতান বাদী হয়ে খলিলুর রহমান ও হাসনাত মিঠুসহ অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। যার নং-৩২।

২০১৯ সালের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই গোপীনাথ সরকার আদালতে নজরুল ইসলাম মঞ্জুসহ ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

খালাস খুলনা বিএনপি নেতা মঞ্জু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর