Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে’
Monday 20 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৪ ২১:৫৮

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংখ্যালঘুদের গায়ে হাত দিলে বা নির্যাতন করলে কেউ ছাড় পাবে না, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীসহ থানাগুলো কাজ শুরু করেছে জানিয়ে তিনি আরও বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সচিবালয়ে ইসকন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ছোটবেলা থেকে সবধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে বড় হয়েছি। সেখানে কোনো বিভেদ ছিল না।’ তিনি বলেন, ‘আমরা কোন মারামারি, হানাহানি, সহিংসতা চাই না। আমরা শান্তিতে বিশ্বাসী।’

বৈঠকে ‘ইসকন (ISKCON) বাংলাদেশ’র সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ ‘ইসকন’ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং সংগঠনটির বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তায় অগ্রাধিকারমূলক পদক্ষেপ গ্রহণের জন্য উপদেষ্টাকে অনুরোধ জানান। তাছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন, মনিটরিং সেল গঠন, সংখ্যালঘু কমিশন গঠন, মন্দিরগুলোর জন্য সার্বক্ষণিক রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানসহ আট দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বিষয়ে তার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে, ইসকন বাংলাদেশ’র সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ (শুদ্ধসত্ত্ব গোবিন্দ দাস), সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী (চন্ডি দাস বালা), কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌর দাস (জ্যোতি প্রকাশ রায়), পাবলিক রিলেশন বিভাগের সহপরিচালক বিমল কুমার ঘোষ (বিমলা প্রসাদ দাস), ফুড ফর লাইফের পরিচালক অমানি কৃষ্ণ দাস, কার্যকরী কমিটির সদস্য সুদর্শন জগন্নাথ দাস (সুকান্ত চক্রবর্তী) ও ইসকন ন্যাশনাল ক্রাইসিস কমিটির সদস্য যুগধর্ম দাস (যুবরাজ গোপ) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ নিরাপত্তা সংখ্যালঘু সর্বোচ্চ ব্যবস্থা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর